আজ ১৬ অক্টোবর, বিশ্ব খাদ্য দিবস। বিশ্বজুড়ে ক্ষুধা ও অপুষ্টি দূর করা, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং সবার জন্য পুষ্টিকর খাবারের প্রাপ্যতা বাড়াতে প্রতিবছর দিবসটি পালন করা হয়।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) প্রতিষ্ঠার দিনকে স্মরণ করে ১৯৮১ সাল থেকে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়ে আসছে। ১৯৪৫ সালের ১৬ অক্টোবর সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।
বিশ্বের বিভিন্ন দেশে এখনো বহু মানুষ পর্যাপ্ত খাবার ও প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত। খাদ্যের উচ্চমূল্য, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য এবং খাদ্যের অপচয় এ সংকটকে আরও জটিল করে তুলছে।
এ পরিস্থিতিতে টেকসই কৃষিব্যবস্থা গড়ে তোলা, খাদ্য উৎপাদন বাড়ানো, কৃষকদের সহায়তা দেওয়া এবং খাদ্যের অপচয় রোধ করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে নিরাপদ ও পুষ্টিকর খাবার সবার কাছে পৌঁছে দিতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিশ্ব খাদ্য দিবসের মূল উদ্দেশ্য হলো ক্ষুধামুক্ত বিশ্ব গড়ে তোলা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টাকে উৎসাহিত করা।
এফএস