ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৮:৩০ পিএম
X
Advertisement

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনা ঘটেছে। ইয়াবাসহ এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তারের পর তাঁদের ছিনিয়ে নিতে একদল মাদক কারবারি দেশীয় ধারালো অস্ত্র নিয়ে এ হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন রেলওয়ে পুলিশের এটিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান। পরে তাঁদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, বিকেলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ইয়াবাসহ ওই নারী ও পুরুষকে গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ। তাঁদের ফাঁড়িতে নেওয়ার কিছুক্ষণ পর একদল মাদক কারবারি সেখানে হামলা চালায়। হামলাকারীরা পুলিশ সদস্যদের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও গাজীপুর সদর মেট্রো থানার সদস্যরা ঘটনাস্থলে যান। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ এবং পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement