ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, আঘাতের চিহ্নের দাবি স্বজনদের
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৮:৪৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

 হবিগঞ্জ জেলা কারাগারে এনামুল হাসান (৩৫) নামে মাদক মামলার এক আসামির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা কর্তৃপক্ষের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে এনামুলের মৃত্যু হয়েছে। তবে তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছেন বলে দাবি করেছেন স্বজনেরা। এ ঘটনায় তার মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন উঠেছে।

নিহত এনামুল হাসান চুনারুঘাট উপজেলার আমতলী এলাকার মৃত আব্দুর রফিকের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।

নিহতের ভাই মো. কামরুল হাসান জানান, প্রায় তিন মাস আগে গাঁজাসহ আটক হওয়ার পর এনামুলকে কারাগারে পাঠানো হয়। তার দাবি, একটি মামলায় এনামুলকে ফাঁসানো হয়েছে। গত মঙ্গলবার পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি সুস্থ ছিলেন। বৃহস্পতিবার আদালতে তার জামিনের আবেদন করার কথা ছিল।

কামরুল হাসান বলেন, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কারাগার থেকে ফোন করে এনামুলের মৃত্যুর খবর জানানো হয়। পরে মরদেহ দেখতে গিয়ে তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা কারাগারের জেলার বিলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এনামুল হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement