ইসলামী ব্যাংকিং কার্যক্রমে শরি’আহ্ নীতিমালা অনুসরণ এবং গ্রাহকদের জন্য স্বচ্ছ ও আস্থাশীল সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক উইং ‘কমিউনিটি ইসলামিক’-এর শরি’আহ্ সুপারভাইসরি কমিটি।
বুধবার দুপুরে রাজধানীতে কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান মুফতি আব্দুল্লাহ মাসুম। এতে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।
সভায় আরও উপস্থিত ছিলেন শরি’আহ্ সুপারভাইসরি কমিটির সদস্য মুফতি মো. ইলিয়াস হোসেন ইমন ও মুফতি লুকমান হাসান, কমিউনিটি ব্যাংকের চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী এবং হেড অব কমিউনিটি ইসলামিক আনোয়ারুল কবিরসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় কমিউনিটি ইসলামিকের ব্যাংকিং কার্যক্রমে শরি’আহ্ নীতিমালার অনুসরণ, ইসলামী ব্যাংকিংয়ের বিভিন্ন নীতিগত বিষয় এবং সংশ্লিষ্ট কার্যক্রমের যথাযথ বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। এ সময় কমিটির দিকনির্দেশনা ও পরামর্শের মাধ্যমে গ্রাহকদের জন্য নীতিনিষ্ঠ, স্বচ্ছ ও আস্থাশীল ইসলামী ব্যাংকিং সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসএস