ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাংলাদেশ সিরিজে দুই তারকাকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১২:২৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দুর্দান্ত ফর্মে থাকা সাদা বলের ফরম্যাটের অধিনায়ক সাই হোপকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে পেসার আলজারি জোসেফ সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। 

এতে ১৫ সদস্যের দলে প্রথমবার ডাক পেলেন কেভিন উইকহ্যাম। এ ছাড়া পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ হোম সিরিজে হ্যামস্ট্রিং চোটে পড়া ওপেনার জন ক্যাম্পবেল চোট কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন। 

এক বিবৃতিতে তারকা পেসার আলজারি জোসেফের নিজ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই), ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞের পরামর্শের পর জোসেফকে দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’

বোর্ড আরও জানিয়েছে, ‘লাল বলের ক্রিকেটে বাড়তি শারীরিক ধকল ও চোটের ঝুঁকি এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড এবং পুরো প্রক্রিয়ায় জোসেফের সম্মতি রয়েছে। তবে সংক্ষিপ্ত ফরম্যাটে তার খেলার বিষয়টি পুরোপুরি নাকচ করা হয়নি। তবুও মেডিকেল টিম জানিয়েছে যে বাংলাদেশে পরপর দুটি টেস্ট ম্যাচের চাহিদা, যেখানে পেসারদের দীর্ঘ সময় ধরে গতিময় স্পেল চালিয়ে যেতে হয়। এটি সংক্ষিপ্ত ফরম্যাটের চেয়ে বেশি শারীরিক ধকল তৈরি করে।’

আলজারি জোসেফের বিকল্প হিসেবে অলরাউন্ডার কিমো পল টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন। ওয়ার্কলোড বিবেচনায় শাই হোপকেও বিশ্রাম দিয়েছে উইন্ডিজরা। বিশেষ করে ২০২৭ সালের বিশ্বকাপ বাছাইপর্বের দিকে চোখ রেখে তাকে কিছুটা বেছে বেছে খেলতে চাওয়ার পক্ষপাতী। 

ফলে সুযোগ পেয়েছেন উইকহ্যাম। ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া প্রতিযোগিতায় তিনি তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ৭৮.৬০ গড়ে করেন ৩৯৩ রান। ২৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৬ সেঞ্চুরিতে রান করেছেন ৪০.৮৮ গড়ে।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আগামী ২৮ অক্টোবর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-উইন্ডিজের প্রথম টেস্ট। ৫ নভেম্বর থেকে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে দুই দল লড়বে। এর আগে ১৮ অক্টোবর ঢাকা পা রাখার পর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড

রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement