ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গালাতাসারাইকে উড়িয়ে বার্সেলোনার জয়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৮:০২ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

‎
‎উয়েফা চ্যাম্পিয়নস লিগে দারুণ প্রত্যাবর্তনে গালাতাসারাইকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। শুরুতে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে বড় জয় তুলে নেয় স্প্যানিশ জায়ান্টরা। বার্সেলোনার জয়ে বড় অবদান তরুণ তারকা লামিনে ইয়ামালের। নিজে গোল না পেলেও দুটি গোলে সহায়তা করে ম্যাচের অন্যতম নায়ক হয়ে ওঠেন তিনি।
‎
‎মঙ্গলবার রাতে ইস্তাম্বুলের আলি সামি ইয়েন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বার্সেলোনা। তবে ২৮ মিনিটে আলেক্সেই বাতরাকভের গোলে এগিয়ে যায় স্বাগতিক গালাতাসারাই। এরপর ব্যবধান বাড়ানোর সুযোগও পেয়েছিল তুরস্কের ক্লাবটি। তবে অফসাইডের কারণে তাদের আরেকটি গোল বাতিল হয়।
‎
‎প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরে বার্সেলোনা। ৪৩ মিনিটে জোয়াও কানসেলোর গোলে ১-১ ব্যবধানে বিরতিতে যায় দুই দল।
‎
‎বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৫০ মিনিটে ইয়ামালের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন ফেরমিন লোপেজ। তিন মিনিট পর আবারও ইয়ামালের জাদু। তাঁর বাড়ানো বল থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন অ্যান্থনি গর্ডন।
‎
‎দ্বিতীয়ার্ধে বার্সেলোনার আক্রমণের ধার আরও বাড়ে। ৬৫ মিনিটে করিম আদেয়েমির গোলে ব্যবধান ৪-১ হয়। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি গালাতাসারাই। শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।
‎
‎এই জয়ে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে টানা দুই জয়ে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছে বার্সেলোনা। অন্যদিকে দুই ম্যাচেই হেরে পয়েন্টশূন্য রয়েছে গালাতাসারাই।
‎
‎গোল না পেলেও ইয়ামালের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। তাঁর দুটি অ্যাসিস্ট এবং দ্বিতীয়ার্ধে আক্রমণ গড়ে তোলার দক্ষতাই বার্সেলোনার প্রত্যাবর্তনকে সহজ করে দেয়।
‎
‎
‎ এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement