ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হারের পর ম্যানইউ কর্তৃপক্ষের সমালোচনায় মার্তিনেজ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৮:২০ এএম আপডেট: ১৪.১০.২০২৬ ৮:২২ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারের পর ম্যানচেস্টার ইউনাইটেডের ক্লাব কর্তৃপক্ষের সমালোচনা করেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। দলকে ইউরোপের শীর্ষ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার উপযোগী করতে আরও খেলোয়াড় দলে নেওয়া এবং বিনিয়োগ বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি।
‎
‎মঙ্গলবার আতলেতিকো মাদ্রিদের মাঠে ম্যাচের শুরুতেই পাবলো বারিওসের গোলে পিছিয়ে পড়ে ম্যানইউ। দ্বিতীয়ার্ধের শেষ দিকে লেনি ইয়োরো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ইংলিশ ক্লাবটি। ৭৯ মিনিটে আদেমোলা লুকম্যানের গোলে জয় নিশ্চিত করে আতলেতিকো।
‎
‎ম্যাচ শেষে মার্তিনেজ বলেন, দলের খেলোয়াড়দের আরও ভালো করতে হবে। তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গড়তে ক্লাবের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও আরও দায়িত্ব নিতে হবে। বিশেষ করে ক্লাবের ফুটবল পরিচালক জেসন উইলকক্সের কাছ থেকে আরও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন তিনি।
‎
‎মার্তিনেজের মতে, গত মৌসুমে ভালো করার পর এবার দলকে আরও শক্তিশালী করার প্রয়োজন ছিল। প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলো যেখানে নতুন খেলোয়াড় দলে ভিড়িয়েছে, সেখানে ম্যানচেস্টার ইউনাইটেডেরও সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত ছিল।
‎
‎এই হারে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয়হীন থাকল ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়নস লিগের চলতি পর্বে চার ম্যাচ শেষে তাদের পয়েন্ট তিন। প্রিমিয়ার লিগেও প্রত্যাশিত অবস্থানে নেই দলটি। এমন পরিস্থিতিতে মার্তিনেজের প্রকাশ্য সমালোচনা ক্লাবটির অভ্যন্তরীণ সংকট নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
‎
‎এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement