ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:৫৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হাম আক্রান্ত কোনো শিশুর মৃত্যু হয়নি। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে ১ হাজার ৪২৮ জন শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বুধবার (৭ অক্টোবর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে ১ হাজার ৩৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে ৯৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ হিসাবে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪২৮ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে ১ হাজার ১৪৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ৪০ শিশু এবং নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ১০৪ শিশুর।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে মোট ১ লাখ ৭৮ হাজার ৯২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৭১ হাজার ৬৮০ জন।

এ ছাড়া, একই সময়ে সারাদেশে ২ লাখ ১ হাজার ৬২৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে মোট ২২ হাজার ১১৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

এসএস




Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement