ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩৯৩
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৩:৫৬ পিএম আপডেট: ০৬.১০.২০২৬ ৪:০৫ পিএম
X
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।

একই সময়ে ১ হাজার ২৯১ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। আর ১০২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের মঙ্গলবারের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯৯ হাজার ১৩ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ২১ হাজার ৯১০ জনের হাম নিশ্চিত হয়েছে।

এ সময়ে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৫১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ লাখ ৬৯ হাজার ২৯০ জন ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮০ জন এবং ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৪৮ জন। এ সময়ে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ঢাকায় ও চট্টগ্রামে দুজন করে এবং বরিশাল ও খুলনায় একজন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট ১ হাজার ৩২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০২ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকায়, ৪৮৬ জন। এরপর চট্টগ্রামে ২৬০, সিলেটে ১৬৪, বরিশালে ১২৩, খুলনায় ১১১, ময়মনসিংহে ৮৫, রংপুরে ৩৫ এবং রাজশাহীতে ২৭ জন শনাক্ত হয়েছেন।

এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্তের সংখ্যাও ঢাকায় সবচেয়ে বেশি- ৮২ জন। চট্টগ্রামে ১৩ জন এবং রংপুরে সাতজনের হাম নিশ্চিত হয়েছে।

চলতি বছরের জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে এ পর্যন্ত লক্ষ্যমাত্রার ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জনের বিপরীতে ২ কোটি ৪ লাখ ২২ হাজার ৫৫৯ জনকে টিকা দেওয়া হয়েছে। এতে মোট টিকাদানের হার দাঁড়িয়েছে ১১৩ দশমিক ৪ শতাংশ।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement