ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যুক্তরাষ্ট্রজুড়ে হামের প্রাদুর্ভাব, বাড়ছে উদ্বেগ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১১:৪৬ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে হামের প্রাদুর্ভাব। এ বছর দেশটিতে হামে আক্রান্ত হয়েছে অন্তত ৩ হাজার ৮শ জন। এরমধ্যে পেনসিলভেনিয়াতেই আক্রান্ত এক হাজার ছাড়িয়েছে। এছাড়া নিউ ইয়র্কে জারি হয়েছে জরুরি অবস্থা। পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কর্মসূচি জোরদার করেছে স্থানীয় সরকার।

তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাব যুক্তরাষ্ট্রে। পেনসিলভেনিয়া, টেক্সাস, ইউটা, ওহাইও ও সাউথ ক্যারোলাইনাসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে হামের প্রাদুর্ভাব রেকর্ড করা হয়েছে। 

রোগ নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশটিতে আক্রান্ত হয়েছে প্রায় ৪ হাজার। সর্বোচ্চ আক্রান্তের হার পেনসিলভেনিয়ায়। পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা জারি হয়েছে নিউইয়র্কে। 

দেশজুড়ে কয়েকশো মানুষ হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বেশ কয়েকটি শহরে মৃত্যুর ঘটনাও ঘটেছে।

২০০০ সালে অভ্যন্তরীণভাবে হাম নির্মূল করতে সক্ষম হয় যুক্তরাষ্ট্র। তবে ২০২৫ সাল থেকেই বাড়তে শুরু করে সংক্রমণ। নব্বইয়ের দশকের পর এই প্রথম এক হাজারের বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে। ফলে জনস্বাস্থ্য নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের দাবি, হামের প্রাদুর্ভাব রোধে টিকাদানের হার ৯৫ শতাংশ পর্যন্ত হওয়া প্রয়োজন। দেশব্যাপী টিকা গ্রহণের হার কমে যাওয়াতেই এই পরিস্থিতি হয়েছে। এছাড়া টিকাবিরোধী আন্দোলনের জনপ্রিয়তাকে প্রাদুর্ভাবের জন্য দায়ী করছেন সমালোচকরা।  

পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কর্মসূচী জোরদার ও সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন।

এসএ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement