ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের নাম, শিগগিরই আসছে বিল!
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১২:১৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে ফের সরব হয়েছে রাজ্যটির ক্ষমতাসীন দল বিজেপি। রাজ্যের নাম সব ভাষাতেই ‘পশ্চিমবঙ্গ’ রাখার দাবিতে আগামী বিধানসভায় বিল আনার উদ্যোগ নেয়া হচ্ছে বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এ বিষয়ে আগামী শীতকালীন অধিবেশনেই রাজ্য সরকার একটি বিল আনতে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) জলপাইগুড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন শমীক। তিনি বলেন, আসন্ন বিধানসভা অধিবেশনে সর্বসম্মতিক্রমে ‘পশ্চিমবঙ্গ’ নাম বজায় রাখার বিল পাস করা হবে।

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘আমাদের এই দাবি ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সময় থেকেই। অবিভক্ত বঙ্গকে দ্বিখণ্ডিত করেই তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ। যারা এই রাজ্যকে ‘ওয়েস্ট বেঙ্গল’, ‘পশ্চিমবাঙ্গলা’ বা কেবল ‘বাংলা’ নামে অভিহিত করতে চেয়েছিলেন, সাধারণ মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।’
 
নামটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে তিনি আরও বলেন, ১৯৪৭ সালের ২০ জুন বাঙালি হিন্দুদের জন্য একটি নিরাপদ বাসস্থান গড়ে তোলার লক্ষ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের সৃষ্টি হয়েছিল।

এর আগে রাজ্যসভায় বিষয়টি উত্থাপনের কথা উল্লেখ করে শমীক বলেন, বিধানসভায় একসময় প্রয়োজনীয় আসনসংখ্যা না থাকলেও এখন গণসমর্থন তাদের সঙ্গে রয়েছে।

তিনি বলেন, ‘আসন্ন বিধানসভা অধিবেশনে সর্বসম্মতিক্রমে ‘পশ্চিমবঙ্গ’ নাম বজায় রাখার বিল পেশ করা হবে। এরপর কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় সাংবিধানিক পদক্ষেপ গ্রহণ করবে।’

উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার সব ভাষায় রাজ্যের নাম পরিবর্তন করে ‘বাংলা’ রাখার প্রস্তাব পাস করেছিল। তবে কেন্দ্রীয় সরকারের অনুমোদন না পাওয়া এবং বিজেপির ধারাবাহিক বিরোধিতার কারণে সেই প্রস্তাব বাস্তবায়িত হয়নি। 

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement