ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিদায় নিশ্চিত, তবু ইন্দোনেশিয়ার বিপক্ষে জয়ে চোখ বাংলাদেশের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৩:১৩ পিএম আপডেট: ০১.১০.২০২৬ ৪:০৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। তবে শেষ ম্যাচে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে ইতিবাচক ফল নিয়ে ফিরতে চায় বাংলাদেশ। ফিফা আসিয়ান কাপের গ্রুপ ‘এ’-তে নিজেদের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে জামাল ভূঁইয়ার দল।

জাকার্তার গেলারো বুং কার্নো স্টেডিয়ামে প্রায় ৭০ হাজার দর্শকের সামনে কঠিন পরীক্ষায় নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও টফি।

সিঙ্গাপুরের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বাংলাদেশ। এর আগে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৩-০ গোলে হারের তুলনায় সিঙ্গাপুরের বিপক্ষে দলের পারফরম্যান্সে উন্নতির ছাপ ছিল। এবার সেই ধারাবাহিকতা ধরে রেখে শেষ ম্যাচে ভালো কিছু করার লক্ষ্য লাল-সবুজদের।

ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি বলেন, ‘ফুটবলে যেকোনো কিছুই সম্ভব। আশা করি ভালো পারফরম্যান্স করতে পারবো এবং ভালো একটি ম্যাচ খেলতে পারবো। আমরা সমর্থকদের ভালো একটি পারফরম্যান্স উপহার দিতে চাই।’

বাংলাদেশের প্রধান কোচ থমাস ডুলিও স্বাগতিকদের বিপক্ষে ম্যাচটি নিয়ে প্রস্তুতির কথা জানিয়েছেন। তাঁর মতে, ইন্দোনেশিয়া এরই মধ্যে বেশ কয়েকটি শক্তিশালী ও প্রভাবশালী দলের মুখোমুখি হয়েছে। ম্যাচের আগে তাদের শক্তি ও দুর্বলতা নিয়েও বিশ্লেষণ করেছে বাংলাদেশ।

তবে ঘরের মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ইন্দোনেশিয়াকে বাড়তি সুবিধা দিতে পারে বলে মনে করেন ডুলি। একই সঙ্গে সেই চাপ সামলানোর জন্য নিজেদের প্রস্তুত থাকার কথাও জানিয়েছেন তিনি।

ডুলি বলেন, ‘আমাদের শক্তিশালী একটি দল আছে। তবে প্রায় ৭০ হাজার দর্শকের সামনে খেলা বাড়তি চাপ। আমাদের সেই চাপের জবাব দিতে হবে এবং দেশের জন্য লড়াই করতে হবে।’

বিদায় নিশ্চিত হলেও শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য নিজেদের উন্নতির প্রমাণ দেওয়ার সুযোগ। কঠিন প্রতিপক্ষ ও স্বাগতিক দর্শকের চাপ সামলে জামাল ভূঁইয়ারা কতটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement