ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সেমিতে হারলো বাংলাদেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৯:৩০ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

‎এশিয়ান গেমস পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ১১২ রানের লক্ষ্য ৯ বল হাতে রেখেই পেরিয়ে যায় পাকিস্তান।
‎
‎নিসিনে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৩ ওভারে ৭ উইকেটে ১১১ রান করে বাংলাদেশ। শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। একপর্যায়ে ২১ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।
‎
‎তবে তাওহিদ হৃদয়ের ঝোড়ো ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। ২৫ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪২ রান করেন হৃদয়। সাইফ হাসান করেন ১৯ রান। শেষ দিকে মেহেদী হাসানের ৪ বলে অপরাজিত ৮ রানে ১১১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
‎
‎পাকিস্তানের হয়ে সুফিয়ান মুকিম ৩টি এবং আরাফাত মিনহাস ২টি উইকেট নেন।
‎
‎জবাবে শুরুতেই অধিনায়ক সাহিবজাদা ফারহানকে হারালেও দ্রুত রান তুলতে থাকে পাকিস্তান। মাজ সাদাকাত ৭ বলে ১৫, উসমান খান ৯ বলে ১৪ এবং সাইম আইয়ুব ১২ বলে ২১ রান করেন। মোস্তাফিজের বাজে বোলিং এর জন্য পাকিস্তান দ্রুত রান তুলতে সক্ষম হয়।
‎
‎শেষদিকে হাসান নওয়াজ ও আবদুল সামাদের ব্যাটে সহজ হয়ে যায় পাকিস্তানের জয়। হাসান নওয়াজ ২২ বলে ২৭ এবং আবদুল সামাদ মাত্র ১৫ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। ১১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১২ রান তুলে ৬ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান।
‎
‎এই জয়ে ফাইনালের টিকিট পেয়েছে পাকিস্তান। অন্যদিকে সেমিফাইনালেই থেমে গেল বাংলাদেশের এশিয়ান গেমসের শিরোপা জয়ের পথ।
‎
‎এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement