ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফুটবলের পর এবার ‘ডক্টর’ মেসি, মিলছে সম্মানসূচক ডিগ্রি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৩:১০ পিএম আপডেট: ০১.১০.২০২৬ ৩:১৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ফুটবলের বড় প্রায় সব ট্রফিই জিতেছেন লিওনেল মেসি। এবার তাঁর অর্জনের তালিকায় যোগ হতে যাচ্ছে নতুন এক সম্মান- ‘ডক্টর’ উপাধি। আর্জেন্টিনার বৃহত্তম ও অন্যতম মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেতে যাচ্ছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি।

মেসিকে সম্মানসূচক ডক্টরেট দেওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয়ের সুপিরিয়র কাউন্সিল। তাঁর উৎকর্ষ, অধ্যবসায়, বিনয় এবং আর্জেন্টিনার প্রতিনিধিত্বের প্রতি অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে এই সম্মান দেওয়া হচ্ছে।

আগামী ৬ অক্টোবর মেসির হাতে তুলে দেওয়া হবে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। দিনটি তাঁর জন্য আরও বিশেষ হয়ে উঠবে কয়েক ঘণ্টা পরই। একই দিনে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার কথা রয়েছে ৩৯ বছর বয়সী এই তারকার।

ফলে সম্মানসূচক ডক্টরেট গ্রহণের দিনই জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ- মেসির ক্যারিয়ারে দিনটি হয়ে উঠতে পারে স্মরণীয় এক অধ্যায়।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement