ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণে শীর্ষে লাহোর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৯ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ৭৭ স্কোর নিয়ে ২২তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ফলে আজও ঢাকার বাতাসের মান মাঝারি বা ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা যায়, বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, ১৯১ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এদিকে দ্বিতীয় স্থানে রয়েছে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা, যার স্কোর ১৮০। তৃতীয় স্থানে রয়েছে আরব আমিরাতের দুবাই, স্কোর ১৭৯। চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, স্কোর ১৭২। পঞ্চম স্থানে রয়েছে সিঙ্গাপুর রাজধানী সিঙ্গাপুর সিটি, স্কোর ১৫৪।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

এসএ
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement