চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ষোলশহর স্টেশনের ইনচার্জ (আইসি) অসীম ধর জানান, ওই ব্যক্তি রেললাইনের ওপর হাঁটছিলেন। পেছন থেকে ট্রেন আসার সময় তিনি বিভ্রান্ত হয়ে পড়লে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ষোলশহর স্টেশনে ভাসমানভাবে থাকতেন।
পুলিশ মরদেহ উদ্ধার করেছে। হাতের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্যের মাধ্যমে নিহতের পরিচয় ও স্বজনদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান আইসি। সম্প্রতি একই এলাকায় এক শিশুসহ আরও দুজন ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন।
এসএস