ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

পূর্ব সুন্দরবনে বনদস্যু মজনু ও শরীফ বাহিনীর হাতে ৫ জেলে অপহরণের অভিযোগ উঠেছে। এসময় পাঁচটি মোবাইল ফোন ও একটি মাছ ধরা নৌকাও নিয়ে যায় দস্যুরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে শরণখোলা রেঞ্জের আমবাড়িয়া এবং কটকার কালামিয়ার ভারাণী এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃত জেলেদের মধ্যে তিন জনের নাম জানা গেছে। তারা হলেন- রিপন (২৬), ফরিদ (৩০) ও রিপন (২৮)। এই জেলেদের বাড়ি খুলনার কয়রা, বাগেরহাটের শরণখোলা ও রামপাল এলাকায় বলে জানিয়েছেন অপহৃতদের মহাজনরা।

নাম প্রকাশ না করার শর্তে জেলেদের মহাজনরা জানান, বনদস্যু মজনু ও শরীফ বাহিনীর ১০-১৫ জন সশস্ত্র দস্যু ট্রলারযোগে এসে জেলে বহরে হানা দেয়। তারা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে পৃথক পৃথক স্থান থেকে ৫ জনকে তুলে নিয়ে যায়। এসময় জেলেদের ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ও একটি নৌকাসহ বিভিন্ন মালামাল লুটে নিয়ে যায় দস্যুরা। তবে অপহৃত জেলেদের মুক্তিপণের বিষয়ে দস্যুরা এখন পর্যন্ত কোনো মহাজনের সঙ্গে যোগাযোগ করেনি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিল্টন রায় বলেন, জেলে অপহরণের খবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। জেলেদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।

অপহরণের বিষয়টি নিশ্চিত করে পূর্ব সুন্দরবন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, জেলে অপহরণের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

টিআইএস

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement