ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রেমিট্যান্স প্রবাহে নতুন গতি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৮ পিএম
X
Advertisement

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস ২৩ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৬ শতাংশ। ১ জুলাই থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে ৮ দশমিক ২২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৭ দশমিক ৬৪ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, সেপ্টেম্বরের প্রথম ২৩ দিনে দেশে এসেছে ২ দশমিক ১৯৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে এসেছিল ২ দশমিক ১৬৪ বিলিয়ন ডলার। ফলে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ।

এদিকে শুধু ২৩ সেপ্টেম্বর একদিনেই দেশে ৬২ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ জোরদার হচ্ছে। পাশাপাশি সামগ্রিক বহিঃখাতের স্থিতিশীলতায়ও এর ইতিবাচক প্রভাব পড়ছে।


-টিএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement