চট্টগ্রামে জনতা ব্যাংক পিএলসি’র ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হুদা।
চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক-ইনচার্জ মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেবের সভাপতিত্বে সভায় বিভাগীয় কার্যালয়ের সংশ্লিষ্ট নির্বাহী ও শাখা ব্যবস্থাপকরা অংশ নেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. মজিবর রহমান শাখা ব্যবস্থাপকদের সিএসএমই খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। তিনি নতুন উদ্যোক্তা তৈরিতে ব্যাংকের শাখাগুলোকে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এসএস