ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‘জামায়াত’ বলায় আপত্তি, নিজের অবস্থান পরিষ্কার করলেন তাজুল ইসলাম
✎
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৩ পিএম
X
Advertisement

‘আমি কখনো জামায়াত করিনি’ বলে মন্তব্য করেছেন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তিনি এ মন্তব্য করেন।

একটি ঘটনার বর্ণনা দিয়ে তাজুল ইসলাম বলেন, ছুটির দিনে তিনি একটি খাবারের জায়গায় যান। সেখানে একটি টেবিলে বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের কয়েকজন আইনজীবী বসেছিলেন। তাদের সঙ্গে কুশল বিনিময় করে তিনি একই টেবিলে বসেন।

পরে আওয়ামী লীগের আরও দুই আইনজীবী সেখানে এলে তাদের টেবিলে বসতে বলা হয়। এ সময় একজন তার দিকে ইঙ্গিত করে বলেন, ‘ওই যে একজন আছেন, উনি থাকলে তো এখানে বসা যাবে না- জামায়াত।’

তাজুল ইসলাম বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে এ ধরনের বিভাজন থেকে বেরিয়ে আসতে হবে। প্রগতিশীলতার কথা বললেও অনেকের মধ্যে অন্য রাজনৈতিক দলের কাউকে নিয়ে এক ধরনের ট্যাবু রয়েছে। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি শিক্ষানবিশ আইনজীবীদেরও এ মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

মসজিদে নারীদের প্রবেশ ও ইবাদতের সুযোগ নিয়েও কথা বলেন তাজুল ইসলাম। তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সময়ে নারীরা মসজিদে যেতেন, কথা বলতেন, প্রশ্ন করতেন এবং বিভিন্নভাবে অংশ নিতেন।

বাংলাদেশের অনেক মসজিদে নারীদের প্রবেশের সুযোগ না থাকার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, প্রতিটি মসজিদে নারীদের নামাজের জায়গা, বাথরুম ও ওজুর ব্যবস্থা থাকা প্রয়োজন।

-টিএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement