ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চাঁদাবাজির সঙ্গে বিএনপি জড়িত নয়: নজরুল ইসলাম খান
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৮ পিএম
X
Advertisement

চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয় দাবি করে এসব নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।


সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের এক প্রতিবাদ সমাবেশ থেকে তিনি এ আহ্বান জানান।


নজরুল ইসলাম খান বলেন, চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শে বিশ্বাস করেন, তারা কখনোই চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে জড়িত হবেন না।


তিনি বলেন, এসব বিষয়ে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।


নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হলেও সরকারকে শান্তিতে থাকতে দেওয়া হচ্ছে না। সরকারকে সফল হওয়ার পথে বাধা সৃষ্টি করা হচ্ছে।


তিনি বলেন, গণতন্ত্র ও উন্নয়নের বিরুদ্ধে থাকা অপশক্তিগুলো নানান ষড়যন্ত্র শুরু করেছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।


দেশের শান্তির ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।


টিআইএস

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement