ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‎জাতিসংঘে পেজেশকিয়ানের ভাষণ, ইরান আত্মসমর্পণ করবে না
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৮ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

‎জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে তাঁর দেশ আত্মসমর্পণ করবে না। তবে সংকট সমাধানে কূটনীতির পথ খোলা রাখার কথাও জানিয়েছেন তিনি।

‎

‎বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেন পেজেশকিয়ান। তাঁর বক্তব্যের শুরুতেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যায়।

‎

‎পেজেশকিয়ান বলেন, ইরান আত্মসমর্পণ করবে না। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যেতে চায় তেহরান।

‎

‎ভাষণে হরমুজ প্রণালির বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন ইরানের প্রেসিডেন্ট। তাঁর বক্তব্য অনুযায়ী, এই জলপথ ব্যবহার করে অন্যরা সুবিধা নেবে অথচ ইরান সেখানে নৌ চলাচলের সুযোগ থেকে বঞ্চিত থাকবে। এমন পরিস্থিতি গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, ওই অঞ্চলে শত্রুভাবাপন্ন নৌবহরের স্থায়ী উপস্থিতি এবং যুদ্ধের বিস্তার শান্তি প্রতিষ্ঠা করবে না।

‎

‎এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছিলেন। ট্রাম্প দাবি করেন, তাঁর নীতির কারণে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারেনি এবং সমঝোতা না হলে তেহরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন।

‎

‎এদিকে একই অধিবেশনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বক্তব্য দেন। ইউক্রেন কৃষ্ণসাগরে একটি সামুদ্রিক যুদ্ধবিরতিতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি এবং এ বিষয়ে রাশিয়ার প্রতিক্রিয়ার ওপর গুরুত্ব দিয়েছেন।

‎

‎জাতিসংঘের এবারের অধিবেশনে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের পাশাপাশি ইউক্রেন যুদ্ধও বিশ্বনেতাদের আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে।

‎

‎ এফএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement