ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‎রাশিয়া হামলা বন্ধ করলে জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করবে ইউক্রেন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩১ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

‎রাশিয়ার সঙ্গে জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত ইউক্রেন। তবে এ জন্য রাশিয়াকেও ইউক্রেনের বিদ্যুৎ, পানি ও তাপ সরবরাহ ব্যবস্থাসহ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

‎বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান জেলেনস্কি।

‎তিনি বলেন, রাশিয়া যদি ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করে, তাহলে ইউক্রেনও রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে প্রস্তুত। এ ধরনের যুদ্ধবিরতি উভয় পক্ষের জন্য সমান শর্তে হতে হবে।

‎ট্রাম্পের সঙ্গে বৈঠকে যুদ্ধ বন্ধের সম্ভাব্য পথ এবং উত্তেজনা কমানোর বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান জেলেনস্কি। প্রায় ৪০ মিনিটের বৈঠকটিকে তিনি ইতিবাচক ও ফলপ্রসূ বলে বর্ণনা করেন।

‎এদিকে শীত মৌসুম সামনে রেখে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের বিষয়টিও বৈঠকে উঠে আসে। বিশেষ করে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান জেলেনস্কি।

‎ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, রাশিয়া নতুন করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। একই সময়ে ইউক্রেনও রাশিয়ার তেল শোধনাগার ও অন্যান্য জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালিয়ে আসছে।

‎দুই দেশের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের উদ্যোগ এর আগেও নেওয়া হয়েছিল। তবে সেটি দীর্ঘস্থায়ী হয়নি। ফলে নতুন করে প্রস্তাবিত জ্বালানি যুদ্ধবিরতি বাস্তবে কার্যকর হয় কি না, এখন সেটিই দেখার বিষয়।


‎এফএস

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement