ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‎ফ্যামিলি ও কৃষক কার্ড, তরুণ উদ্যোক্তা নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

‎ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচিতে বিশ্বব্যাংকের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে তরুণ উদ্যোক্তাদের জন্য নেওয়া সরকারি উদ্যোগগুলো সম্প্রসারণে সংস্থাটির সহায়তা নিয়েও আলোচনা হয়েছে।


‎নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে মঙ্গলবার বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম ও বিশ্বব্যাংকের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।


‎বৈঠকে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বাস্তবায়নে সম্ভাব্য সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নেওয়া সরকারি কর্মসূচি নিয়েও আলোচনা হয়।


‎অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তরুণ উদ্যোক্তাদের জন্য নেওয়া কর্মসূচিগুলো বিশ্বব্যাংকের সহযোগিতায় আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে অনুদান ও সহজ শর্তের ঋণের সমন্বয়ে অর্থায়নের একটি কাঠামো নিয়েও কথা হয়েছে।


‎বৈঠকে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, তেল ও গ্যাস সরবরাহের সংকট এবং এর প্রভাব নিয়ে আলোচনা হয়। এসব কারণে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে যাতে বাধা সৃষ্টি না হয়, সে বিষয়েও বিশ্বব্যাংকের সহযোগিতা চাওয়া হয়েছে।


‎বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত বিষয়গুলো বিশ্বব্যাংক পর্যালোচনা করবে বলে বৈঠকে আশ্বাস দেওয়া হয়েছে।


‎এফএস 

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement