ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সতর্ক নিউইয়র্ক বিএনপি
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১১ পিএম
X
Advertisement

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর কেন্দ্র করে চরম সতর্ক অবস্থানে রয়েছে নিউ ইয়র্ক বিএনপি। অতীতের অপ্রীতিকর পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতে এবং সম্ভাব্য যেকোনো বিশৃঙ্খলা রুখে দিতে দলটি বিমানবন্দরে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করে। 

স্থানীয় সময় সোমবার বিকেলে প্রধানমন্ত্রীকে বহনকারী তুর্কি এয়ারলাইন্সের ফ্লাইটটি জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তবে তার পৌঁছানোর অনেক আগেই টার্মিনাল-১ এর সামনে অবস্থান নেন যুক্তরাষ্ট্র ও নিউ ইয়র্ক বিএনপি এবং অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। নিউ ইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার নেতৃত্বে নেতাকর্মীরা বিমানবন্দরের বাইরে সুসংগঠিতভাবে পাহারা দেন।


মূলত গত বছরের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে এবার বিএনপির পক্ষ থেকে এই কঠোর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। নিউ ইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা জানান, ২০২৫ সালে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে এসেছিলেন বিএনপির তৎকালীন মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ প্রতিনিধিদলের কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। সেসময় পতিত স্বৈরাচার আওয়ামী লীগের উশৃঙ্খল নেতাকর্মীরা জেএফকে বিমানবন্দরে বিএনপি ও সরকারের উর্ধ্বোতন নেতাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপসহ চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল।

তিনি আরও বলেন, বিগত দিনের সেই ন্যাক্কারজনক ঘটনার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার বিএনপি সতর্ক ছিল। পতিত স্বৈরাচারী গোষ্ঠীকে এবার আর কোনো ধরনের বিশৃঙ্খলা বা উস্কানি দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। রাজপথে নেতাকর্মীদের শক্ত অবস্থানের কারণে অপ্রীতিকর যেকোনো ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং প্রধানমন্ত্রীর আগমন কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

হাবিবুর রহমান সেলিম রেজা আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীরা যাতে নির্বিঘ্নে জেএফকে বিমানবন্দর পার হতে পারেন সেজন্য যুক্তরাষ্ট্র সরকারের সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী মূখ্য ভূমিকা রেখেছে।

জেবি/এসএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement