নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী ও মেহেরপুর জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই সঙ্গে এসপি পদমর্যাদার আরও ১৮ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, র্যাবের (এসআরবি) মো. বদরুদ্দোজাকে নেত্রকোনা জেলার পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তরের এআইজি মু. জালাল উদ্দিন ফাহিমকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার, র্যাবের মীর মনির হোসেনকে রাজবাড়ীর পুলিশ সুপার এবং পুলিশ সদর দপ্তরের এআইজি আলী হায়দার চৌধুরীকে মেহেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
নেত্রকোনা জেলার বর্তমান পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে সিআইডিতে, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফকে এসবিতে, রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদকে হাইওয়ে পুলিশে এবং মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে সিআইডিতে বদলি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে জাতিসংঘ মিশনে লিয়েন শেষে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করা মো. নূরুল আমীন হাওলাদারকে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে সিআইডির ফাতিহা ইয়াসমিনকে এপিবিএনে, মোনালিসা বেগমকে রংপুর পিটিসিতে এবং মো. জাহিদুল ইসলামকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের মো. আবু হাসানকে শিল্পাঞ্চল পুলিশে, সিলেট এসএমপিতে বদলির আদেশপ্রাপ্ত মুহাম্মদ রহমত উল্লাহকে ঢাকা পুলিশ টেলিকমে এবং পুলিশ টেলিকমের মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির মহালছড়ি এপিবিএন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
এ ছাড়া এসবির আমীনুল ইসলামকে রাঙ্গামাটির বেতবুনিয়া পিএসটিএসে, রাজারবাগ পুলিশ টেলিকমের মো. নাছির উদ্দিন যুবায়েরকে ট্যুরিস্ট পুলিশে এবং শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মো. সাজ্জাদুর রহমান রাসেলকে বরিশালের বিএমপিতে, খুলনা কেএমপির মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশে, গাজীপুর জিএমপির মোহাম্মদ মহিউল ইসলামকে সিআইডিতে এবং মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।
অন্য একটি প্রজ্ঞাপনে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহম্মেদকে বরিশালের বিএমপিতে বদলি করা হয়েছে।
এ ছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন আক্তারকে শিল্পাঞ্চল পুলিশে এবং সিআইডির আসমা আখতারকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
আরএন