এশিয়ান গেমস নারী ক্রিকেটের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।
আগে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৭ রান সংগ্রহ করে। জবাবে দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ১৭.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলে নেয় শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার জয়ের নায়ক অধিনায়ক চামারি আতাপাত্তু। দুর্দান্ত ব্যাটিংয়ে তিনি করেন ৮৩ রান। তাঁর আক্রমণাত্মক ইনিংসে ভর করে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ১৩ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে দলটি।
এই জয়ে এশিয়ান গেমস নারী ক্রিকেটের ফাইনালে জায়গা করে নিল শ্রীলঙ্কা। অন্যদিকে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো পাকিস্তানকে।
এশিয়ান গেমস নারী ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে আগে ব্যাটিং করছে ভারত। বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে।
এফএস