রমনা পার্কের পাশে ফুটপাত থেকে অজ্ঞাত পুরুষ (৬৫) এক (ভবঘুরে) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) তানভীর হাসান বলেন, আমরা সংবাদ পেয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টায় দিকে এনএসআই হেড কোয়াটার্স-এর বিপরীতে রমনা পার্কের পাশে ফুটপাত থেকে অজ্ঞাত পুরুষ (৬৫) (ভবঘুরে) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
তিনি বলেন, লোকটির শরীরে কোমরের নিচের অংশে পচন ধরা। ধারনা করা হচ্ছে, হযতো অনেক দিন ধরে অসুস্থ থেকে মারা গেছে। পরে তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, মৃতের পরিচয় পাওয়া চেষ্টা করা হয়েছে। বাকি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
টিআইএস