ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফুটবলের ‘ফেনোমেনন’ রোনালদোর আজ ৫০তম জন্মদিন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৪ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি


গতি, ড্রিবলিং, গোল করার অসাধারণ দক্ষতা আর প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে ফেলার ক্ষমতা। ফুটবলে ‘রোনালদো’ নামটি একসময় ছিল আতঙ্কের আরেক নাম। ব্রাজিলের সেই কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো লুইস নাজারিও দে লিমার আজ ৫০তম জন্মদিন। ১৯৭৬ সালের ১৮ সেপ্টেম্বর ব্রাজিলে জন্ম নেওয়া এই তারকা ফুটবল ইতিহাসে ‘দ্য ফেনোমেনন’ নামেই বেশি পরিচিত।

ক্রুজেইরো দিয়ে পেশাদার ফুটবলে পা রাখার পর মাত্র ১৭ বছর বয়সেই ইউরোপে পাড়ি জমান রোনালদো। পিএসভিতে দুই মৌসুমে ৫২ গোল করে নজর কাড়েন তিনি। এরপর বার্সেলোনা ও ইন্টার মিলানের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে নিজেকে বিশ্বসেরাদের কাতারে নিয়ে যান। বার্সেলোনার হয়ে ১৯৯৬-৯৭ মৌসুমে তাঁর গোলসংখ্যা ছিল ৪৭।

মাত্র ২১ বছর বয়সেই ১৯৯৭ সালে প্রথমবার ব্যালন ডি’অর জেতেন রোনালদো। ২০০২ সালে দ্বিতীয়বার এই পুরস্কার তাঁর হাতে ওঠে। একই বছর দীর্ঘ চোটের ধাক্কা পেরিয়ে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোর অন্যতম প্রধান নায়ক হয়ে ওঠেন তিনি।

২০০২ বিশ্বকাপে রোনালদোর পায়ে ছিল গোলের ঝড়। পুরো আসরে আট গোল করে সর্বোচ্চ গোলদাতা হন তিনি। ফাইনালে জার্মানির বিপক্ষে তাঁর জোড়া গোলেই ২-০ ব্যবধানে জয় পায় ব্রাজিল, ঘরে তোলে পঞ্চম বিশ্বকাপ।

এরপর রিয়াল মাদ্রিদের জার্সিতে ইউরোপীয় ফুটবলে নিজের অবস্থান আরও শক্ত করেন রোনালদো। স্প্যানিশ ক্লাবটির হয়ে ১৭৭টি প্রতিযোগিতামূলক ম্যাচে ১০৪ গোল করেন তিনি। রিয়ালের হয়ে জেতেন লা লিগা ও আন্তমহাদেশীয় কাপসহ গুরুত্বপূর্ণ শিরোপা।

চোট বারবার তাঁর ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়ালেও মাঠে ফিরেছেন বারবার। শেষ দিকে এসি মিলান ও করিন্থিয়ানসে খেলে ২০১১ সালের ফেব্রুয়ারিতে পেশাদার ফুটবলকে বিদায় জানান রোনালদো। তবে তাঁর গতি, দুই পায়ে নিখুঁত ফিনিশিং ও গোলের ক্ষুধা তাঁকে ফুটবল ইতিহাসের স্মরণীয় ফরোয়ার্ডদের একজন করে রেখেছে।

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement