ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খালেদের বোলিং নৈপুণ্যে কাউন্টিতে বড় জয় কেন্টের
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

কাউন্টি ক্রিকেটে  খালেদ আহমেদের দুর্দান্ত বোলিংয়ে ল্যাঙ্কাশায়ারকে ৭ উইকেটে হারিয়েছে কেন্ট।

ম্যাচে মোট ৮ উইকেট নিয়ে কেন্টের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের এই ডানহাতি পেসার। এই জয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রমোশন দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে কেন্ট।

ক্যান্টারবারির সেন্ট লরেন্স গ্রাউন্ডে ল্যাঙ্কাশায়ারের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন খালেদ। দ্বিতীয় ইনিংসে যোগ করেন আরও ৩ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়েই ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই কেন্টের হাতে চলে আসে।

তৃতীয় দিনের খেলা শুরুর সময় জয়ের জন্য কেন্টের প্রয়োজন ছিল মাত্র ৫৬ রান। বৃষ্টির কারণে ৯০ মিনিট দেরিতে দুপুর ১২টায় খেলা শুরু হয়। আগের দিন ২ উইকেটে ৮৪ রান নিয়ে দিন শেষ করা কেন্ট শেষ পর্যন্ত মাত্র ১৮.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়। ১৪২ রানে ৩ উইকেট হারিয়ে নিশ্চিত করে ৭ উইকেটের জয়।  জয়ের জন্য তাদের লক্ষ্য ছিল ১৪০ রান।

এসএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement