ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১০ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বৃষ্টির কারণে চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ২০২৬ এশিয়ান গেমসের নারী টি-টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

 জাপানের নাগোয়ার উপকণ্ঠে নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ ও চীনের কোয়ার্টার ফাইনাল। তবে টানা বৃষ্টি ও ভেজা মাঠের কারণে ম্যাচে একটি বলও গড়ানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

 এশিয়ান গেমসের ক্রিকেটের প্লেয়িং কন্ডিশনের ১৬.১০.২ (বি) ধারা অনুযায়ী, কোয়ার্টার ফাইনাল ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল সেমিফাইনালে উন্নীত হবে। সেই নিয়মেই চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই পরের পর্ব নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।

 বাংলাদেশ এখন সেমিফাইনালে ভারত অথবা জাপানের মুখোমুখি হবে। শুক্রবার, ১৮ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ভারত ও জাপান। ওই ম্যাচের বিজয়ী দলই সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে।

 এদিকে একই ভেন্যুতে বৃহস্পতিবার নারী ক্রিকেটের আরেক কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা রয়েছে থাইল্যান্ডের।

 বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলেও সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় এশিয়ান গেমসে বাংলাদেশের নারী ক্রিকেট দলের পদকের লড়াই এখন আরও এক ধাপ এগিয়ে গেল। 

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement