ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
অভিষেকের এক ইনিংসেই পাঁচ রেকর্ড
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৭ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ব্যাট হাতে ঝড় তুলে টি-টোয়েন্টির রেকর্ডবুকে একাধিক কীর্তি গড়েছেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। আফগানিস্তানের বিপক্ষে দিল্লিতে তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৩০ বলে শতক হাঁকিয়ে ১০৮ রানের ইনিংস খেলেন তিনি। এই ইনিংসেই গড়েছেন পাঁচটি উল্লেখযোগ্য রেকর্ড।

অভিষেকের ৩০ বলে সেঞ্চুরি পূর্ণ সদস্য দেশগুলোর ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে দ্রুততম। সব দেশের হিসাবেও এটি তৃতীয় দ্রুততম শতক। এর আগে পূর্ণ সদস্য দেশের ব্যাটারদের মধ্যে ৩৩ বলে শতকের রেকর্ড ছিল সিকান্দার রাজা ও ফিন অ্যালেনের।

শতক পূর্ণ করতে সময়ের হিসাবেও নতুন নজির গড়েছেন অভিষেক। ইনিংসের ৮.৩ ওভারে তিন অঙ্কে পৌঁছান তিনি। এর আগে গত বছর ইংল্যান্ডের বিপক্ষে ১০.১ ওভারে শতক করে দ্রুততম শতকের এই রেকর্ডটি নিজের দখলে নিয়েছিলেন।

তাঁর ১০৮ রানের ইনিংসটি ছিল পুরোপুরি আক্রমণাত্মক। নয়টি চার ও ১১টি ছক্কার সাহায্যে করা এই রানের মধ্যে ১০২ রানই এসেছে সীমানার বাইরে থেকে। টি-টোয়েন্টিতে শতরানের ইনিংসে সীমানা থেকে পাওয়া রানের অনুপাতের দিক থেকেও এটি নতুন রেকর্ড।

পাওয়ারপ্লেতেও থামেনি অভিষেকের দাপট। প্রথম ছয় ওভার শেষে মাত্র ২২ বলে ৭৬ রানে অপরাজিত ছিলেন তিনি। টি-টোয়েন্টির সংরক্ষিত পরিসংখ্যান অনুযায়ী, পাওয়ারপ্লেতে এটি সর্বোচ্চ ব্যক্তিগত রান। এর আগে পর্তুগালের কুলদীপ ঘোলিয়ার ২৫ বলে অপরাজিত ৭৪ রান ছিল রেকর্ড।

এ ছাড়া মাত্র ১৭ বলে অর্ধশতক পূর্ণ করেন অভিষেক। ২০ বলের মধ্যে অর্ধশতক করার ঘটনা তাঁর ক্যারিয়ারে এখন ছয়টি। প্রথম ছয় ওভারের মধ্যেই পঞ্চাশ ছোঁয়ার কীর্তিও এটি তাঁর পঞ্চমবার। পূর্ণ সদস্য দেশের আর কোনো ব্যাটার এমন কীর্তি দুইবারের বেশি করতে পারেননি।

  এফএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement