ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হরমুজ প্রণালি নিয়ে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১০ এএম
X
Advertisement

ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিয়ে নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। সোমবার ওমানে এই বৈঠক হওয়ার কথা ছিল। তবে আলোচনায় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে প্রয়োজনীয় ঐকমত্য না হওয়ায় বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওমান। 

হরমুজ প্রণালিতে নিরাপদ বাণিজ্যিক নৌ চলাচলের জন্য একটি নতুন ব্যবস্থা নিয়ে ইরান ও ওমানের মধ্যে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছিল। সেই আলোচনার ভিত্তিতে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বিষয়টি নিয়ে সমন্বয়ের জন্য বৈঠকটি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। 

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি বৈঠক স্থগিতের কথা জানালেও এর জন্য নির্দিষ্ট কোনো কারণ বা নতুন তারিখ ঘোষণা করেননি। ওমানের পক্ষ থেকে বলা হয়েছে, গঠনমূলক আলোচনার উপযোগী পরিবেশ তৈরি এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়েছে। 

এদিকে, বৈঠকে অংশগ্রহণ নিয়ে উপসাগরীয় দেশগুলোর মধ্যেও মতপার্থক্য দেখা দিয়েছে। বাহরাইন তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত না হওয়া পর্যন্ত এ ধরনের যৌথ আলোচনায় অংশ নিতে অনাগ্রহ প্রকাশ করেছে। ফলে আঞ্চলিক সমঝোতার প্রচেষ্টায় নতুন জটিলতা তৈরি হয়েছে। 

বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সাম্প্রতিক সংঘাত ও নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়ছে আন্তর্জাতিক তেলবাজারেও। বৈঠক স্থগিত হওয়ায় প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক করার কূটনৈতিক প্রচেষ্টা আরও অনিশ্চয়তার মুখে পড়েছে। 

 এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement