বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশিদ পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্রসচিবের সাক্ষাতের তথ্য জানিয়েছে ঢাকায় মালদ্বীপ হাইকমিশন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে হওয়া সাক্ষাৎ নিয়ে হাইকমিশন জানায়, সাক্ষাৎকালে তারা পারস্পরিক অগ্রাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন; এর মধ্যে রয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উপায় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি।
এসএস