ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নাচ পরিবেশনের কথা বলে ডেকে নিয়ে দুই নারী নৃত্যশিল্পীকে নৌকায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শাহাবাজপুরের তিতাস নদীতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ১১ সেপ্টেম্বর রাতে সরাইল থানায় মামলা হয়। মামলায় রাকিব মিয়াকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। পুলিশ একজনকে গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
এফএস