চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
শনিবার গভীর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শাহ আমানত সেতু পার হয়ে কাভার্ডভ্যানটি ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা উখিয়াগামী মাইক্রোবাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে চালকসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক।
কর্ণফুলী থানার ওসি নুর আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
এফএস