ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মোংলায় গুদাম থেকে ১৫ হাজার ৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫২ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বাগেরহাটের মোংলায় এক মুদি ব্যবসায়ীর গুদাম থেকে ১৫ হাজার ৬০০ লিটার অবৈধ অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মোংলা পৌর শহরের প্রধান বাজারের ‘মেসার্স শোভা স্টোর’-এর গুদামে অভিযান চালিয়ে ৭৮ ব্যারেল তেল জব্দ করা হয়।

অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির মালিক সবুর তালুকদার দীর্ঘদিন ধরে সমুদ্রগামী জাহাজ ও চোরাচালান চক্রের কাছ থেকে অপরিশোধিত সয়াবিন তেল সংগ্রহ করে তাতে ক্ষতিকর রাসায়নিক ও ভেজাল উপাদান মিশিয়ে স্থানীয় বাজারে বিক্রি করে আসছিলেন।

অভিযানে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী, পুলিশ ও এনএসআই কর্মকর্তারা সহযোগিতা করেন। জব্দ তেল মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও চোরাচালানবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

জসিম উদ্দিন/এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement