ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পূর্বধলায় তীব্র লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৪ পিএম
X
Advertisement

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সাম্প্রতিক সময়ে ঘন ঘন ও দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাতের বিভিন্ন সময়ে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয়দের অভিযোগ, বিশেষ করে রাতের দিকে ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরমে শিশু ও বয়স্কদের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। বিদ্যুৎনির্ভর ব্যবসা ও ছোট শিল্পপ্রতিষ্ঠানগুলোতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। বিদ্যুৎ না থাকায় অনেক ব্যবসায়ীকে অতিরিক্ত খরচ করে বিকল্প ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, দিনের পাশাপাশি রাতেও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। একই সঙ্গে কৃষিকাজসহ বিভিন্ন জরুরি কার্যক্রমেও সমস্যার সৃষ্টি হচ্ছে। দ্রুত লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

এদিকে, বিদ্যুৎ সংকটের কারণ ব্যাখ্যা করে পূর্বধলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. শাহীনুর আলম মৃর্ধা জানান, পূর্বধলা জোনাল অফিসের আওতাধীন এলাকাগুলোতে নেত্রকোনা গ্রিড থেকে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে না। ফলে বাধ্য হয়ে জোনাল অফিসের আওতাধীন সব এলাকায় লোডশেডিং করতে হচ্ছে।

তিনি জানান, বর্তমানে পূর্বধলা জোনাল অফিসের আওতায় বিদ্যুতের চাহিদা ১৬ মেগাওয়াট, বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৬ মেগাওয়াট। ফলে চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের ঘাটতি থাকায় তীব্র লোডশেডিং দেখা দিয়েছে।

ভয়াবহ এই লোডশেডিংয়ের কারণে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বলেও জানান জেনারেল ম্যানেজার।

এএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement