
সংগৃহীত ছবি
আজ (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার নিজের ফেসবুক স্ট্যাটাসে জয় লেখেন, ‘আমি বাঘ সিংহ হাতির সাথে যুদ্ধে জিতে শেষ মেশে একটি মশার কাছে হেরে গেছি। ডেঙ্গু পজেটিভ।’
জয়ের এই স্ট্যাটাসের পর তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে। সহকর্মী ও ভক্তদের অনেকেই তার দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন।
এদিকে দেশে ডেঙ্গুর পরিস্থিতিও উদ্বেগজনক হয়ে উঠেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৩ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন, ময়মনসিংহ বিভাগে একজন এবং রংপুর বিভাগে একজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৬ হাজার ৯৩৮ জন।
এর আগের দিন মঙ্গলবার চলতি বছরে এক দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়। ওইদিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়। একই সময়ে হাসপাতালে ভর্তি হন রেকর্ড ১ হাজার ৫৭১ জন।
এমন পরিস্থিতির মধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর জানালেন জয়। তার রসিকতাপূর্ণ স্ট্যাটাসে অসুস্থতার বিষয়টি কিছুটা হালকা করে তুলে ধরলেও ডেঙ্গুর প্রকোপ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
টিআইএস