ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গাজীপুরে নিজের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় যুবকের কারাদণ্ড
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪২ পিএম
X
Advertisement

নিজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ করেছিলেন মাছুম শেখের মা। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে যায় প্রশাসন। পরে নেশাগ্রস্ত অবস্থায় অগ্নিসংযোগের অভিযোগে মাছুম শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা এলাকায় এ বিচারিক কার্যক্রম পরিচালনা করেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আল-আমিন হালদার জানান, মাছুম শেখ নেশাগ্রস্ত অবস্থায় নিজের বাড়িতে অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ ওঠে। পরে তার মা বিষয়টি প্রশাসনকে জানান। অভিযোগের পর ঘটনাটি যাচাই করতে সেখানে অভিযান পরিচালনা করে প্রশাসন।

অভিযানের পর মাছুম শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মামলা করা হয়। পরে ওই মামলার শুনানি শেষে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আল-আমিন হালদার।

দণ্ডপ্রাপ্ত মাছুম শেখ বালুয়াভিটা এলাকার মৃত সফুর উদ্দিন শেখের ছেলে। তার ঠিকানা বালুয়াভিটা, পোস্ট ও ইউনিয়ন—জামালপুর, কালীগঞ্জ, গাজীপুর।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এএসআই মো. এমারত হোসেন। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ছিলেন মাহবুবুল ইসলাম।

আরএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement