ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২২ পিএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

খুলনা নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোস্তাকিন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিন আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে সোনাডাঙ্গা থানার আলকাতরা মিলের পাশে তালুকদার কমিউনিটি সেন্টারের সন্নিকটে দাঁড়িয়ে ছিলেন মোস্তাকিন।

এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা চার যুবক ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তারা তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

দুর্বৃত্তরা চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, তালুকদার কমিউনিটি সেন্টারের সন্নিকটে দাঁড়িয়ে মোবাইল ব্যবহার করছিলেন মোস্তাকিন। তখন দুর্বৃত্তরা তাঁর পিঠ ও কোমরে ছুরি দিয়ে আঘাত করে। কোমরে আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়।

তিনি আরও বলেন, সংবাদ পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনার কারণ জানতে এবং এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement