ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাপলার পদত্যাগ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) সাদিয়া আফরিন শাপলা পদত্যাগ করেছেন। 

বুধবার (৯ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সূত্রে জানা গেছে, সাদিয়া আফরিন শাপলা পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে তার পদত্যাগের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে সোমবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পাঁচ আইন কর্মকর্তা পদত্যাগ করেন। তারা হলেন-অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা এবং সহকারী অ্যাটর্নি জেনারেল প্রোজ্জ্বল চাকমা।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ওই পাঁচ আইন কর্মকর্তা ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দেন। তাঁদের মধ্যে সুলতানা আক্তার রুবি ও মামুন চৌধুরী জানিয়েছেন, তাঁরা এখন আইন পেশায় মনোযোগ দিতে চান। রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমাও ব্যক্তিগত কারণের কথা জানিয়েছেন।

এ ছাড়া গত ৭ সেপ্টেম্বর ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমার পদত্যাগের খবর প্রকাশিত হয়। তাঁদেরও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের কথা জানানো হয়েছিল।

এর আগে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিমও পদত্যাগ করেন। তার বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর তিনি আইনমন্ত্রী বরাবর পদত্যাগপত্র দেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
 
এদিকে চলতি বছরের জুনেও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ১৮ জন আইন কর্মকর্তা একযোগে পদত্যাগ করেছিলেন। তাদের মধ্যে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল ছিলেন। সরকারের কয়েকটি সিদ্ধান্তের প্রতিবাদে তারা পদত্যাগ করেছিলেন বলে সে সময় গণমাধ্যমে জানানো হয়।

ফলে সাম্প্রতিক সময়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে একের পর এক আইন কর্মকর্তার পদত্যাগের ঘটনা আলোচনায় এসেছে। তবে সাদিয়া আফরিন শাপলার পদত্যাগের সুনির্দিষ্ট কারণ এবং তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

টিআইএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement