ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খাল খনন কার্যক্রম ও স্যুয়ারেজ ব্যবস্থার উন্নয়ন কার্যক্রম গতিশীল করার নির্দেশ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ঢাকার চারপাশের নদ-নদীর দূষণ রোধ এবং মহানগরীর খালগুলোর পানি প্রবাহ সচল রাখতে চলমান কার্যক্রম আরো গতিশীল করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ রাজধানীতে ঢাকা মহানগরীর আওতাধীন সিটি কর্পোরেশনসমূহের অধীন খাল খনন কার্যক্রমের সার্বিক অগ্রগতি এবং ঢাকা ওয়াসার অধীন স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টসমূহের কার্যক্রম পর্যালোচনা বিষয়ক এক সভায় সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী এ নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার চারপাশের নদীগুলোকে দূষণমুক্ত করে পানির প্রবাহ সচল ও নদীর সৌন্দর্য ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকার খাল ও নদীগুলোকে ঘিরে চলমান কার্যক্রমকে একটি সমন্বিত পরিকল্পনার আওতায় এগিয়ে নিতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন খালগুলো পরিষ্কার, সীমানা নির্ধারণ, পানি প্রবাহ সচল এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজ এগিয়ে নিতে হবে। এ ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে আধুনিক ও টেকসই পরিকল্পনা গ্রহণের পাশাপাশি প্রয়োজনসাপেক্ষে নতুন প্রকল্প নেওয়ার উদ্যোগ নিতে হবে।

সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ২৬টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ২৯টি খাল পরিষ্কার, সীমানা নির্ধারণ, রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণসহ চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকেরা নিজ নিজ প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন পরিস্থিতি এবং বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। প্রতিমন্ত্রী প্রকল্পগুলোর অগ্রগতি নিয়মিত পর্যালোচনা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় এবং বাস্তবায়ন পর্যায়ে উদ্ভূত সমস্যাগুলো দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ আব্দুস সালামসহ সংশ্লিষ্ট বিভাগসমূহের প্রধানগণ, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ড. মুহা. মনিরুজ্জামান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভাগসমূহের প্রধানগণ, ঢাকা ওয়াসার স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট সংক্রান্ত সকল প্রকল্পের পরিচালক এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিআইএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement