ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ ৫ জন গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বনানীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে বিদেশি পিস্তল, ওয়াকিটকি, হ্যান্ডকাফসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিবির গুলশান বিভাগ। 

 বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

গ্রেপ্তার আসামিরা হলেন-মো. মাসুদ রানা (২৯), মো. রাজিব হাওলাদার (৩০), হাফিজুল মাতব্বর (২৪), মোহাম্মদ শাকিল হোসেন (২৪) ও মো. বাদল (৪২)।

সংবাদ সম্মেলনে পুলিশ বলে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে নয়টার দিকে বনানী থানার ৪ নম্বর সড়কে একটি সংঘবদ্ধ ডাকাত দলের ডাকাতির প্রস্তুতির খবর পায় ডিবির গুলশান বিভাগ। এরপর ডিবির ৪৫ সদস্যের একটি দল ওই এলাকায় অবস্থান নেয়।

বনানীর ৪ নম্বর সড়কে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, বাংলাদেশ পুলিশের মনোগ্রামযুক্ত এক জোড়া হ্যান্ডকাফ, এক রোল কালো স্কচটেপ, র‍্যাবের  আইডি কার্ড,একটি শপিং ব্যাগ ও একটি হায়েস মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বনানী থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাদের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে ।  

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement