ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মহেশখালীতে ট্রলার ডুবি, প্রাণ গেল ২ জেলের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:২০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

কক্সবাজারের মহেশখালীতে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় জেলেরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার ভোররাতে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই জেলে হলেন মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া এলাকার মৃত মোক্তল হোসেনের ছেলে ফয়েজ আহমদ এবং মেহেরিয়াপাড়া এলাকার সোহাগ মিয়ার ছেলে সাইফুল ইসলাম।

স্থানীয় সুত্রে জানা যায় ,  ‘এফবি তাহসিন’ নামের ট্রলারটি মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে যাত্রা করে। 

ট্রলারটির মালিক  মহেশখালীর কুতুবজোম এলাকার খোন্দকারপাড়ার বাসিন্দা ফরিদ আলম।

বৃহস্পতিবার ভোররাতে নাজিরারটেক উপকূলের কাছাকাছি পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি। প্রচণ্ড ঢেউ ও বাতাসের মধ্যে একপর্যায়ে ট্রলারটি উল্টে যায়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের জেলেরা দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে যান। নিজেদের নৌকা নিয়ে শুরু করেন উদ্ধার অভিযান। একপর্যায়ে ফয়েজ আহমদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

নিখোঁজ দুই জেলেকে জীবিত উদ্ধারের আশায় স্থানীয় জেলেরা সাগর ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

এদিকে দুর্ঘটনায় নিহত দুই জেলের মরদেহ উদ্ধারের পর তাদের পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ জেলেদের পরিবারও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement