ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি ভুয়া
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৬:৫০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের স্থগিত একটি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে—এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ছড়িয়ে পড়া ওই সময়সূচি ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে পরীক্ষাটির পরিবর্তিত সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি বলেও নিশ্চিত করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের নতুন সিলেবাসের ‘ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক’ বিষয়ের (পত্র কোড-২১২১০৯) স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়েছে। এসব সময়সূচি ‘ফেক’ ও বিভ্রান্তিকর।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ওই পরীক্ষার পরিবর্তিত তারিখ এখনো ঘোষণা করা হয়নি। নতুন তারিখ নির্ধারণ করা হলে তা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এ কারণে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্যের ওপর নির্ভর না করে শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ও সময়সূচি অনুসরণ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝