ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইউপি নির্বাচনে বিজয়ী হতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৬:৫৪ পিএম
X
Advertisement

জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি বলেছেন, জনগণের অধিকার রক্ষায় স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব অপরিসীম। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ নিশ্চিত করতে জনগণকে সংগঠিত করে বিএনপির প্রার্থী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। সব ভেদাভেদ ভুলে দলকে আরও সুসংগঠিত করে জনগণের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।

শুক্রবার বিকেলে জয়পুরহাট শহরের মাদ্রাসাপাড়া এলাকায় ‘এসো কার্নিভাল’-এ জেলা বিএনপির উদ্যোগে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান ও যুগ্ম আহ্বায়ক এম. এ. ওহাব উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় জয়পুরহাট জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কৌশল ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসআই/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement