ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:৪৫ পিএম
X

নওগাঁর ধামইরহাট উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার শিমুলতলী ব্রিজসংলগ্ন আত্রাই নদীতে ডুবে তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া দুই শিশু হলো—উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে জিসান (৮) এবং দেলোয়ার হোসেনের ছেলে তাহমিদ হোসেন (৮)।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে পরিবারের অজান্তে বাড়ির কাছে আত্রাই নদীতে মাছ ধরার উদ্দেশ্যে বের হয় জিসান ও তাহমিদ। নদীর কিনারায় মাছ ধরতে পানিতে নামার পর তারা তলিয়ে যায়। সাঁতার না জানায় পানির স্রোতের টানে তারা নিখোঁজ হয়ে পড়ে।

দীর্ঘ সময় তাদের সন্ধান না পেয়ে স্থানীয়রা নদীতে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, নদীতে নামার পর গভীর পানিতে তলিয়ে গিয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কেএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝