ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চাঁপাইনবাবগঞ্জ থেকে ৯২টি ককটেলসহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম জব্দ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১:৪২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি গানপাউডারের মতো সাদা পাউডার, দুটি হাঁসুয়া ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গভীর রাতে এসআরবি-৫, রাজশাহীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহযোগিতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল এ অভিযান চালায়।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় এসআরবি-৫-এর মিডিয়া সেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব টিকরা গ্রামের ওই আমবাগানে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় এসব ককটেল, পাউডার ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় ঘটনাস্থল ও আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এসব বিস্ফোরক মজুত রাখা হয়েছিল বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

  
  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement