ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দুর্গাপূজায় ৯ দিন বন্ধ থাকবে নাকুগাঁও স্থলবন্দর
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:২১ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকবে। এ সময় বন্দরের আমদানি-রপ্তানিসহ সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। তবে খোলা থাকবে ইমিগ্রেশন চেকপোস্ট।

নাকুগাঁও স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, ভারত ও বাংলাদেশের বন্দরসংশ্লিষ্ট ব্যবসায়ী এবং আমদানি-রপ্তানিকারক সমিতির যৌথ সিদ্ধান্তে দুর্গাপূজা উপলক্ষে বন্দরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শনিবার (১৭ অক্টোবর) থেকে রোববার (২৫ অক্টোবর) পর্যন্ত বন্দরের সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (২৬ অক্টোবর) থেকে যথারীতি বন্দরের কার্যক্রম শুরু হবে।

মোস্তাফিজুর রহমান মুকুল আরও জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকবে। এ সময় প্রতিদিন এ চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করতে পারবেন।


এমএস / এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement